ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
স্পোর্টস ডেস্ক: আজ সন্ধ্যা ৬টায় হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মং কক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যেখানে ৫০,০০০ দর্শক উপস্থিত থাকার সুযোগ রয়েছে। হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের জন্য এটি সহজ লড়াই নয়, কারণ প্রতিপক্ষ শক্তিশালী এবং খেলায় অভিজ্ঞ।
বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বে যাত্রা ছিল উত্থান-পতনের গল্প। আগের তিনটি ম্যাচে দল শেষ মুহূর্তে পয়েন্ট হারিয়েছে, গোল মিস করেছে এবং ভুলের কারণে হতাশার মুখোমুখি হয়েছে। এবার হংকংয়ের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচিয়ে জয়ের স্বপ্ন দেখছে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও অন্যান্য খেলোয়াড়রা। দেশের ফুটবলে নতুন করে আশা জাগানো এই মুহূর্তগুলোকে জয় দিয়ে সাজানোর সুযোগ তাদের সামনে।
বছরখানেক আগেও বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিশ্ব তারকাদের খেলা উপভোগ করত। এখন বদলেছে চিত্র। হামজা, সুমি ও জাতীয় দলের লাল-সবুজ জার্সি পরা খেলোয়াড়রা দেশের ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জাতীয় দলের ম্যাচের জন্য টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়ই দেখাচ্ছে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা।
ম্যাচের সময়সূচি ও সরাসরি সম্প্রচার:
ম্যাচের তারিখ: ১৪ অক্টোবর
সময়: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টা
ভেন্যু: মং কক স্পোর্টস পার্ক, হংকং
টেলিভিশন (টিভি): টি স্পোর্টস (T Sports) চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
মোবাইল ও অনলাইন: বাংলাদেশ থেকে খেলাটি সরাসরি দেখা যাবে বঙ্গ (Bongo) ওটিটি অ্যাপ থেকে। দর্শকরা প্লে স্টোর থেকে ‘বঙ্গ’ অ্যাপ ডাউনলোড করে খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া স্পোর্টসফাই (Sportzfy) অ্যাপ বা মোবাইলের গুগল/ক্রোম ব্রাউজার থেকেও খেলা দেখা সম্ভব। খেলা চলাকালীন ফেসবুকে “Bangladesh vs Hong Kong live match today” সার্চ করেও সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন