ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পটুয়াখালীতে পরীক্ষামূলক উৎপাদনে আরেকটি কয়লা বিদ্যুৎকেন্দ্র
ডুয়া নিউজ:পটুয়াখালীতে আরও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। কলাপাড়ায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
নির্মাণাধীন এ তাপবিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটে শনিবার মধ্যরাতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এ ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এটি পটুয়াখালী জেলার দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এর আগে পায়রায় একই ক্ষমতার আরেকটি বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছিল। কলাপাড়া কেন্দ্রটি পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ২ কিলোমিটার উত্তরে, রামনাবাদ নদীর তীরে অবস্থিত।
প্রকৌশলী আশরাফ আরো জানান, কেন্দ্রটির প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এবং আগামী মার্চে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের জন্য ৯১৫ একর জমি ব্যবহার করা হয়েছে এবং এর ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার কোটি টাকা। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় এতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আনন্দিত।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ ২০১৯ সালের ৩১ অগাস্ট শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার