ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভোজ্যতেলের দাম আবারো আকাশছোঁয়া
নিজস্ব প্রতিবেদক :দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন।
সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার এখন থেকে ১৯৫ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৭ টাকা। অপরদিকে, পাম তেলের দাম প্রতি লিটারে ১৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
এর আগে, চলতি বছরের আগস্টে ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করলেও বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দেয়। এতে ব্যবসায়ীরা অসন্তুষ্ট হন এবং তা নিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছু জানানো হয়নি।
তবে সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে সম্মিলিতভাবে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে নতুন করে চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ