ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গাজা শান্তি সম্মেলনে ট্রাম্প ও সিসির যৌথ সভাপতিত্ব
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা শান্তি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন।
সোমবার (১৩ অক্টোবর) মিসরের লোহিত সাগরের উপকূলীয় শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন বলে কায়রো জানিয়েছে।
মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো গাজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তার একটি নতুন অধ্যায় সূচনা করা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিমধ্যেই সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও উপস্থিত থাকবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। হামাস জানিয়েছে, তারা সম্মেলনে অংশ নেবে না।
সম্মেলনের পূর্বে শার্ম আল-শেখে একটি গাড়ি দুর্ঘটনায় তিনজন কাতারি কূটনীতিক নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই ঘটনায় আরও দুজন কূটনীতিক আহত হয়েছেন।
ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পরপরই মিসরে এই শান্তি সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে শার্ম আল-শেখে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের অংশগ্রহণে পরোক্ষ আলোচনার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।
ইসরায়েলের দুই বছরের সামরিক অভিযানে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক সীমান্ত অনুপ্রবেশ ও হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মা করা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি