ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ
ডুয়া নিউজ: সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত। সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা-নূর মুহাম্মদ হাসিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ ও ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান হাওলাদারসহ শাখার কর্মকর্তাবৃন্দ।
সমাবেশে প্রায় চারশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের শরী’আহ পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। তিন দশক ধরে এই ব্যাংক গ্রাহকদের চাহিদামাফিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
তিনি বলেন, বিগত সরকারের সময় এই ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে দুবৃত্তায়ন হয়েছিল, যার প্রভাব সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছিল। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে; ফলে গ্রাহকদের মাঝে আস্থা পুণরায় ফিরে এসেছে। তিনি গ্রাহকদের এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার