ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সরাসরি ভোট চাইছে জনগণ, বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দল: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনের বিলম্ব ঘটাতে পিআর পদ্ধতির নামে আন্দোলন চালানো হচ্ছে। তিনি বলেন, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ কখনো মেনে নেবে না।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
ফখরুল উল্লেখ করেন, পিআর পদ্ধতি সংস্কার কমিশন থেকে নয়, বরং কিছু রাজনৈতিক দলের দাবি থেকে এসেছে। জনগণ চাইছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হোক। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্য-মিথ্যা যাচাই করা জনগণের দায়িত্ব।
সংস্কারের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। কিছু প্রচার করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না—এটি বিভ্রান্তিকর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক।
মহাসচিব বলেন, জনগণ এখনই নির্বাচন চায়। আমরা চাই নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগ যাতে হারিয়ে না যায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়