ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘সীমান্তে ছাড় দেওয়া হবে না’
ডুয়া নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি, এখনকার সরকার ভাবছেন বলেই এই উত্তেজনা। আগে কিছুটা ছাড় দেয়া হলেও এখন সীমান্তে ছাড় দেওয়া হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা চলছে। চাপাইনববগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি শিগগিরই সমাধান হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি, এটি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। আমরা দুর্নীতি করলে সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে! আমাদের পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন