ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক জিহাদের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার দর্শনা থানার পরানপুরে জাহিদের গ্রামের বাড়িতে যায়। এসময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন তরুণ উদ্ভাবকের হাতে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বার্তা তুলে দেন।
উপস্থিত ছিলেন জিহাদের মা মোছা. নাসিমা খাতুন, বোন সুমাইয়া তাসমিন ঈশিতা এবং তার গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিতুল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য, জাহিদ হাসান জিহাদ দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা। ছেলেবেলা থেকেই উদ্ভাবনের নেশায় মত্ত এই তরুণ সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE)–২০২৫-এ আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে তার তৈরি ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি বিশ্বের দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে থেকে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ