ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তন করা দরকার জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাাহমুদ চৌধুরী বলেছেন, ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যেটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।
এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার জানিয়ে আমীর খসরু বলেন, সনদে যেসব বিষয় একমত হয়েছে, সেসব বিষয় নিয়ে এগোতে হবে।
গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের