ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
তুরস্কের শিক্ষক ড. হাফিজকে জামায়াতের মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: সাবেক শিবির নেতা ও তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন গাজীপুর-৬ (টঙ্গী, গাছা ও পূবাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরে অনুষ্ঠিত এক রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাহাম্মদ জামাল উদ্দিন ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জামায়াতের নির্বাচন কমিশনার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী, টঙ্গীর গাজী খলিলুর রহমান।
ডক্টর হাফিজুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে স্বনামধন্য একাডেমিশিয়ান ও গাজীপুরের কৃতী সন্তান এই শিক্ষাবিদের প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। বর্তমানে তিনি তুরস্কের তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তুরস্কে জামায়াতের সভাপতি এবং বাংলাদেশ ফোরাম অব তুর্কির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
ছাত্রজীবনে তিনি টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নকালে ছাত্রনেতা হিসেবে সক্রিয় ছিলেন। এরপর ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি পদেও দায়িত্ব পালন করেন।
গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের কালনী গ্রামের এই শিক্ষাবিদ দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে তুরস্ক সরকারের স্কলারশিপে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
লেখালেখিতেও তিনি সমানভাবে সক্রিয়। তার রচিত ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বইটি বাংলাদেশের বইমেলায় সর্বাধিক বিক্রিত গ্রন্থের তালিকায় স্থান পায়। এছাড়া ‘আমার দেখা তুরস্ক’ এবং ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’ বই দুটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এদিকে, শিক্ষক, লেখক ও খতিব- এই তিন পরিচয়ে সমৃদ্ধ ড. হাফিজুর রহমানের প্রার্থিতা গাজীপুরের শিক্ষিত তরুণদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)