ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পের নোবেল না পাওয়ার বিষয়ে যা বলছে নোবেল কমিটি
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল শান্তি পুরস্কারের তীব্র আকাঙ্খা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্মাননাগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন না তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায়, বাংলাদেশ সময় বিকেল ৩টায়, নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল ইনস্টিটিউটের মাধ্যমে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেন নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স।
এক সাংবাদিক জিজ্ঞেস করেন, নোবেল পাওয়ার প্রক্রিয়ায় ট্রাম্প নিজে এবং অন্যান্য আন্তর্জাতিক নেতাদের চাপ কোনো প্রভাব ফেলেছে কি না। জবাবে ফ্রায়ডেন্স বলেন, দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এই ধরনের প্রচারণা ও মিডিয়ার উত্তেজনা দেখেছে। প্রতি বছর আমাদের কাছে হাজার হাজার চিঠি আসে, যারা নিজেদের শান্তির দূত দাবি করে। তবে আমরা শুধুমাত্র ব্যক্তির কাজ এবং আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে সিদ্ধান্ত নিই।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়া সাতটি দেশ ও শীর্ষ নেতার তালিকায় রয়েছেন:
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, ওবামা এটি পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি তিনি জানতেন না কেন নির্বাচিত হয়েছেন। নোবেল কমিটি তাকে দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করার জন্য। তিনি আরও যোগ করেন, আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনো হয়নি। আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)