ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাহাত্তরের সংবিধান বাতিল প্রসঙ্গে যা বললেন ফরহাদ মজহার
ডুয়া ডেস্ক: কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার মন্তব্য করেছেন, বাহাত্তরের সংবিধান বাতিল করা মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয় বরং এর সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, বাহাত্তরের সংবিধান বাতিল করা মানে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট বাঙালি জাতিবাদী শক্তি ও হিন্দুত্ববাদী দিল্লির ইসলাম নির্মূল রাজনীতির প্রপাগান্ডায় ভুলে না যাওয়ার জন্য সতর্ক করেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফরহাদ মজহার তার পোস্টে উল্লেখ করেন, বাহাত্তরের সংবিধান বাতিল মানে মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়, বরং তার সম্পূর্ণ বিপরীত। বাহাত্তরের সংবিধান বাতিল মানে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণা পুনর্বহাল বা পুনরায় প্রতিষ্ঠিত করা। অতএব ফ্যাসিস্ট বাঙালি জাতিবাদী শক্তি এবং হিন্দুত্ববাদী দিল্লির ইসলাম নির্মূল রাজনীতির ধারক ও বাহকদের প্রপাগান্ডায় ভুলবেন না।
তিনি লেখেন, বাহাত্তরের সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, স্বাধীনতার ঘোষণাকে পুনরায় প্রতিষ্ঠিত করা। অতএব জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণায় অবশ্যই বাহাত্তর সালের সংবিধান বাতিল এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া ও পদক্ষেপ গ্রহণের ঘোষণা থাকতে হবে।
পোস্টে এ কবি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করেছে এবং শুধু সেকুলার ফ্যাসিবাদ নয়, একইসঙ্গে সকল প্রকার ধর্মীয় ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তাদের চলমান ঐতিহাসিক লড়াইকে বিশ্ব ঐতিহাসিক মর্যাদা দান করেছে। হিন্দুত্ববাদ ও উগ্র পরিচয়বাদী মুসলিম জাতিবাদ একই মুদ্রার দুই পিঠ। অতএব লড়াই চলবে।
ফরহাদ মজহার আরও বলেন, শেখ হাসিনার বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধান বাতিল করে দিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতাবলে (Popular Sovereignty) পূর্ণ রাজনৈতিক ও আইনি ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন করাই এখনকার ঐতিহাসিক কর্তব্য। যেসব মতবাদ ও শক্তি বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে, তাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই আরও তীব্র ও তীক্ষ্ণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন