ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শান্তি চুক্তির পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শান্তি চুক্তি স্বাক্ষরের পরও শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলি বাহিনী নতুন বিমান হামলা চালিয়েছে। গাজা শহরের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে হেলিকপ্টার ও বিমান লক্ষ্যবস্তুতে বিস্তৃত গোলাবর্ষণ করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনুসের কেন্দ্রস্থল কাটিবা এলাকায় টানা গোলাবর্ষণ হয়েছে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। গাজার সিভিল ডিফেন্স বাসিন্দাদের সীমান্ত থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
এ সময় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজা শহরে এক স্নাইপার হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হয়েছেন। তিনি ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। ইউনিসেফের তথ্যানুযায়ী, এ সংঘাতে ২০ হাজারের বেশি শিশু নিহত এবং ৪২ হাজারের বেশি শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২১ হাজার স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক