ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুবাইয়ে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল দুবাইয়ে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় লাভ করেছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে পরাজিত করেছে।
সাইফুল বারী টিটুর দল প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করে এই জয় নিশ্চিত করে। এর আগে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি, এবং অন্য গোলটি এসেছে আলপি আক্তারের পা থেকে। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি।
এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ শুক্রবার দুপুরে সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডান যাবে। বাছাই পর্বে বাংলাদেশ চাইনিজ তাইপে এবং স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি