ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পদ হারালেন বিমানের উপমহাব্যবস্থাপক
নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশনা অমান্য ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (আইন) মো. আল মাসুদ খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্থার প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে সই করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ক্যাপ্টেন আলী রুবাইয়াত চৌধুরীর দায়ের করা এক রিট আবেদনের শুনানিতে আদালত বিমান কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল মাসুদ খান কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে সময়মতো প্রতিবেদন দাখিল করেননি, যা আদালত অবমাননার শামিল বলে বিবেচিত হয়েছে।
তদন্তে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ২১ নভেম্বর অফিস আদেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন অফিসে জমা পড়লেও তিনি তা আদালতে পেশ করেননি এবং ‘দুর্নীতির আশ্রয় নিয়ে’ বিষয়টি গোপন করেছেন। শুধু তাই নয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো মাসিক মামলার তালিকা থেকেও ওই মামলা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, যা গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে।
এই প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৮ ধারার ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং প্রতিদিন নিয়মিত হাজিরা দিতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত