ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পিআর ও উচ্চকক্ষ: কূটনীতি ও রাজনৈতিক দ্বন্দ্বের লড়াই
নিজস্ব প্রতিবেদক :বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ: জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক সংলাপে পিআরের পক্ষে-বিপক্ষে মতামত তুলে ধরেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপি পিআরের পক্ষে নয় এবং এটি তারা গ্রহণ করেন না। তিনি যুক্তি দেন, উচ্চকক্ষ থাকলে এটি সংসদকে আরও গ্রহণযোগ্য করতে পারে, তবে কীভাবে হবে তা আলোচনার বিষয়। নির্বাচিত রাজনৈতিক দলগুলো যদি সত্যিই একটি জবাবদিহিমূলক সংসদ গঠনের লক্ষ্য রাখে, তাহলে পিআর রাখার বা না রাখার বিষয়টি তেমন গুরুত্ব বহন করবে না। তিনি আরও বলেন, উচ্চকক্ষের সদস্য হিসেবে সিভিল সোসাইটি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা উচিত, যারা দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে সংসদের জবাবদিহিতা নিশ্চিত করবে।
অন্যদিকে আখতার হোসেন বলেন, পূর্বে আওয়ামী লীগের শাসনামলে স্বৈরশাসনকে বৈধতার আড়ালে আনা হতো। তিনি বলেন, উচ্চকক্ষে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা সম্ভব হবে, যদি সেখানে ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিরা নির্বাচিত হন। এই শর্ত না থাকলে উচ্চকক্ষের সুবিধা নিয়ে আলাপের প্রয়োজন নেই।
সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত