ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আফগান ক্রিকেটে প্রথম ২০০ উইকেটধারী বোলার
স্পোর্টস নিউজ :আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন লেগ স্পিনার রশিদ খান। তিনি দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন। বুধবার রাতে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে এই কীর্তি অর্জন করেন তিনি।
শুধু আফগানিস্তান নয়, রশিদ এখন প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০-এর বেশি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০-এর বেশি উইকেট নেওয়ার বিরল রেকর্ডের মালিকও বনে গেছেন।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন রশিদ খান। ১০ ওভার বল করে মাত্র ৩৮ রান খরচায় নেন তিনটি মূল্যবান উইকেট। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান সোহানকে আউট করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য। এই তিন উইকেটই তাকে নিয়ে যায় ২০০ উইকেটের ঘরে।
এখন পর্যন্ত ১১৫টি ওয়ানডে ম্যাচ খেলে রশিদ খান নিয়েছেন ২০২টি উইকেট। তার বোলিং গড় ২০.২৮ এবং ইকোনমি রেট মাত্র ৪.২৩। সেরা বোলিং ফিগার ৭ উইকেটের বিনিময়ে ১৮ রান, যা বিশ্ব ক্রিকেটেও চোখে পড়ার মতো। ক্যারিয়ারে পাঁচবার পাঁচ উইকেট ও ছয়বার চার উইকেটের বেশি নেওয়ার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি