ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
ডুয়া নিউজ: বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে সহায়তার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, “এই প্রকল্প বাংলাদেশে বেসরকারি খাতে অর্থায়নকে ত্বরান্বিত করবে, সরকারি অর্থায়নের ওপর চাপ কমাবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।”
তিনি বলেন, “এই ঋণ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে পিপিপি বাস্তবায়নের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা যায়।”
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, “অর্থনৈতিক পরিবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশ একটি রূপান্তরমূলক পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পরিচালিত অবকাঠামোগত উন্নয়নে সীমিত সম্পদ এবং বাস্তবায়নের সীমাবদ্ধতার ফলে দেশটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অবকাঠামো বিনিয়োগের একটি প্রধান বাধা হলো স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি ঋণ তহবিলের অভাব। এই ঘাটতি মেটাতে বিআইএফএফএলকে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা এডিবির ঋণের মূল লক্ষ্য।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ