ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের প্রথম সাত দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে আশার আলো যোগ করেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে এসেছে মোট ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৯ কোটি ৮৮ লাখ ডলার হিসাবে পড়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে ৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। একই সময়ে গত বছর এ সংখ্যা ছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ বছরে বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।”
তিনি আরও জানান, গত ৭ অক্টোবর একদিনে দেশে এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ হয়েছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রা প্রাপ্তি এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত কয়েক মাস ধরে রেমিট্যান্সের ধারাবাহিক বৃদ্ধি দেশের মুদ্রানীতি ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলছে।
এর আগে সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ