ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আফগান সীমান্তে জঙ্গি সংঘর্ষে পাকিস্তানের ১১ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক মারাত্মক সংঘর্ষে সেনাবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় এক লেফটেন্যান্ট কর্নেল ও এক মেজরের মৃত্যু নিশ্চিত হয়েছে। একই অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র ১৯ জঙ্গিও নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে এই নিষিদ্ধ সশস্ত্র সংগঠন।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, বুধবার (৮ অক্টোবর) ভোরে আফগান সীমান্ত সংলগ্ন ওরাকজাই জেলায় গোয়েন্দা অভিযান চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ আরিফ (৩৯) ও মেজর তায়েব রাহাত (৩৩)-এর সঙ্গে আরও নায়েব সুবেদার, নায়েক ও সিপাহী সহ ১১ জন সেনা নিহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে সামরিক মহড়া লক্ষ্য করে সড়কের পাশে বোমা হামলা চালায় এবং পরে গুলি চালিয়ে আক্রমণ শুরু করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের বীরত্ব ও ত্যাগের প্রশংসা করেছেন। তিনি জানান, অঞ্চলে বাকি জঙ্গিদের নির্মূল করতে স্যানিটাইজেশন অপারেশন অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে তালেবান হামলা তীব্র হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, এই গোষ্ঠী আফগানিস্তান থেকে প্রশিক্ষণ ও পরিকল্পনা করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এতে ভারতের সহায়তা রয়েছে। তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ