ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্য সং-ঘাতের জেরে কাতারের ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্য বড় ঘোষণা দিয়েছে কাতার। মানবিক ও প্রশাসনিক বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ মার্চ) এক দাপ্তরিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা দ্রুতই শেষ হতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত মেয়াদ কার্যকর হবে। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্তটি গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে কার্যকর বলে গণ্য হবে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, ভিসার মেয়াদ বৃদ্ধির এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো সরকারি দফতরে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই এবং কোনো অতিরিক্ত ফি বা মাশুল দিতে হবে না।
তবে একটি শর্তারোপ করা হয়েছে—২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসার নিয়মভঙ্গ বা আইনি জটিলতা ছিল, তাদের প্রথমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা মেটানোর পর তারাও এই এক মাসের বর্ধিত মেয়াদ ও ফি মওকুফের সুবিধা পাবেন। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদেশি ও ভ্রমণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতেই কাতার সরকার এই উদ্যোগ নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত