ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে রাষ্ট্রীয় বাহিনী ছাড়া অন্য কোনো গোষ্ঠীর সশস্ত্র তৎপরতা বরদাশত করা হবে না—এমন কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ প্রেক্ষাপটে দেশটির প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।
বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেনাবাহিনী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হলো। যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্ত কেবল রাষ্ট্রই নেবে—এ কথা উল্লেখ করে তিনি জানান, বৈধ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে কোনো সামরিক অভিযান অনুমোদিত হবে না।
সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ ছয়টি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই প্রেক্ষাপটে ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ, যা ইরানের প্রতি সমর্থন হিসেবে দেখা হয়।
২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর এটিই ছিল সংগঠনটির প্রথম সামরিক পদক্ষেপ। এর আগেই প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ওই হামলাকে ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ