ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিক ও দক্ষ করে তুলতে জাপানের সহযোগিতা কামনা করেছে সরকার। বিশেষ করে পুলিশ বাহিনীর সংস্কার ও পুনর্গঠনের ক্ষেত্রে টোকিওর অভিজ্ঞতা ও সহায়তা কাজে লাগাতে চায় ঢাকা।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। বৈঠকে তিনি জাপানের সহযোগিতা প্রত্যাশার কথা তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। জাইকার মাধ্যমে দেশটি মেট্রোরেল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। তিনি উল্লেখ করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র ট্রাফিক সেফটি কার্যক্রমেও জাপান কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনের জন্য সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বলেও জানান তিনি।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়—আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ আধুনিকায়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান। জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, ডিএমপির ট্রাফিক সেফটি প্রকল্প গত বছর শেষ হয়েছে এবং ভবিষ্যতেও পুলিশ ও ডিএমপির সঙ্গে আরও কাজ করতে জাপান আগ্রহী।
চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। জবাবে মন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ীসহ সকল জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জাপানের যেকোনো অনুরোধ সর্বোচ্চ গুরুত্বে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ