ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে দুই দেশ কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
হাইকমিশনার আরও জানান, ভবিষ্যতে দুই দেশই লাভবান হতে পারে এমন সব জনকল্যাণমুখী প্রকল্পে ভারত সরকার বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশের স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত