ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় কুয়েতে নিজেদের দূতাবাসের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস, কুয়েত জানায়, আঞ্চলিক অস্থিরতার কারণে নিয়মিত ও জরুরি—উভয় ধরনের কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূতাবাস কার্যক্রম বন্ধ থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে কুয়েতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২ ফেব্রুয়ারি (সোমবার) দেশটিতে তিনটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এর একদিন আগে, ১ ফেব্রুয়ারি (রোববার) ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র কুয়েতে আঘাত হানলে তিনজন মার্কিন সেনা নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজন পরদিন মারা যান বলে জানা গেছে।
সর্বশেষ পরিস্থিতির আলোকে নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই দূতাবাস কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত