ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঈদে বাড়তে পারে সরকারি ছুটি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটি আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ কমাতে টানা ছুটি দীর্ঘ করার বিষয়ে সরকার ইতোমধ্যে নীতিগত আলোচনা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। ওই দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগের দুই দিন এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে।
এই হিসেবে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ছুটি আরও বাড়ানো হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদের সময় একযোগে অতিরিক্ত চাপ এড়াতে মানুষ যেন পর্যায়ক্রমে বাড়ি যেতে পারে—সে লক্ষ্যেই ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
এদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
জানা গেছে, ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) অতিরিক্ত ছুটি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ দুই দিন যুক্ত হলে ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটি পেতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা