ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নিজের ছবি সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লাগানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার এবং ডিজিটাল বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার পথে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে তা সরানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখেও তিনি একই নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী চান না তার ছবি ব্যবহার করে কোনো ধরনের অপ্রয়োজনীয় শো-ডাউন বা বিজ্ঞাপন প্রদর্শিত হোক।
একই দিন সকালে সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের সঙ্গে এক বৈঠকে তিনি বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় জলদস্যুতা রোধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন।
এদিকে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রটোকল ছাড়াই প্রধানমন্ত্রী চলাচলের ফলে গত ১৪ দিনে যানবাহনের গড় গতি ৪.৫ কিলোমিটার থেকে বেড়ে ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। এছাড়া, বাজারে মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ পাওয়ামাত্রই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, যার ফলে খুচরা বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক