ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে জুলাই জাতীয় সনদের গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য। কমিশন সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবরের মধ্যে সব দলের স্বাক্ষরের মাধ্যমে সনদটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হয়। জুলাই জাতীয় সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও খসড়া চূড়ান্ত, গণভোট বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশন ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা শুরু করে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন চলা আলোচনায় প্রয়োজনীয় সমাধান আসেনি। তবে ৫ অক্টোবর গণভোট সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়।
আজকের বৈঠকে গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রস্তাবিত নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান