ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাদরাসাতেও ক্রিকেট চালুর পরিকল্পনা বিসিবির
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত কমিটি প্রথম দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো মাদরাসা পর্যায়ে ক্রিকেট চালু করা। এই পরিকল্পনার নেতৃত্ব দেবেন বিসিবি সভাপতি ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
গণমাধ্যমকে তিনি বলেন, “স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। স্কুল ক্রিকেটে কখনও কখনও ক্লাস ফোরের ছেলে ক্লাস টেনের ছেলের সঙ্গে খেলতে গিয়ে অসামঞ্জস্য তৈরি হয়। তাই প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ক্রিকেটকে সমানভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
বুলবুল আরও যোগ করেন, “মাদরাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। এখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, তাদের জন্য আমরা সুবিধা তৈরি করছি। ক্রিকেট সবার হওয়া উচিত। যেহেতু মাদরাসার ছাত্ররাও দেশের অংশ, তাদেরকে বাদ দেওয়া উচিত নয়।”
নতুন কমিটির পরিকল্পনা অনুযায়ী মাদরাসার ছাত্রদের জন্য মূলত ছোট ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করা হবে। বুলবুল বলেন, “এখনও বিস্তারিতভাবে আলোচনা হয়নি, তবে আমরা যে পরিকল্পনা করেছি, তা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাট, যেমন টি-টোয়েন্টি, বা ১০ ওভারের ম্যাচ আয়োজন হবে।”
শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টের খেলা আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে খেলাধুলা সহজে সামঞ্জস্য রাখতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত