ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ডুয়া ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে সারা দেশে আজ মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এ সময়ে রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার ধারা একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
মাঘ মাস শুরু হতে না হতেই পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ তীব্র হয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকে গেছে।
সেখানকার রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল অনেক কমে গেছে।
এমনকি দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে। শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আবহাওয়ার এই অবস্থা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন