ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পতনের বাজারেও নাগালের বাইরে ৭ প্রতিষ্ঠান
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: আজ (০৭ অক্টোবর) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। এছাড়া লেনদেনে অংশ নেয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৮২টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারের এমন নেতিবাচক পরিস্থিতিতেও বিনিয়োগকারীদের নাগালের বাইরে ছিল ৭ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লেবাল ইসলামী ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এসব প্রতিষ্ঠানে আজ ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার কারণে প্রতিষ্ঠানগুলো হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সেনা ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ২ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৩৪ টাকা ৬০ পয়সা, ২৮ টাকা ৩০ পয়সা, ৫ টাকা ৭০ পয়সা ও ৩ টাকা ১০ পয়সায়।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি