ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দেশের দারিদ্র্য বিমোচনে চ্যালেঞ্জ রয়ে গেছে : অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:দেশের অর্থনীতি সাম্প্রতিক সময় স্বস্তির মুখ দেখলেও দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ এখনও বিদ্যমান বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ড. সালেহউদ্দিন বলেন, “মূল্যস্ফীতি আগেই বেশি ছিল, যা এখন তুলনামূলকভাবে কমে এসেছে। অর্থনীতির বর্তমান অবস্থা স্বস্তির। তবে দারিদ্র্য বিমোচনসহ দেশের অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে।”
উপদেষ্টা আরও জানান, সরকারি মজুতে চাপ কমানোর জন্য সরকার ৫০ হাজার টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় আরও ৫০ হাজার টন গম আমদানিও করা হবে।
তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপগুলো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের পরিকল্পিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
ড. সালেহউদ্দিনের মতে, সরকারের লক্ষ্য শুধু স্বল্পমেয়াদে সমস্যার সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে কার্যকর পদক্ষেপ নেওয়াই প্রাধান্য পাচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ