ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ব্রিটিশ বাণিজ্য দূতের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু এবং অর্থনীতিবিদ ড. রাশেদ তিতুমীর।
দলীয় সূত্র জানায়, বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশের সামগ্রিক প্রেক্ষাপটও বৈঠকে উঠে আসে।
বিএনপি সূত্রে জানা গেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে বিএনপির অর্থনৈতিক নীতি, বিনিয়োগবান্ধব দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতার ওপর দলের অবস্থান সম্পর্কে অবহিত করেন। এই বৈঠককে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত