ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গা'জা যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের আলোচনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন।
গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে সোমবার (৬ অক্টোবর ২০২৫) উভয়পক্ষের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিতে এসেছেন। মিসরের রাজধানী কায়রোর বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে। মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়েছে। সেখানে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দি ও জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতির পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধের জন্য মিসরে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচকরা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে ধরে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করছেন।
গাজা শান্তি আলোচনায় অংশ নেওয়া ফিলিস্তিনি ও মিসরীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা, যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়। চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
মিসর ও কাতারের কর্মকর্তারা বর্তমানে উভয় পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করছেন। চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা নিয়ে তাদের মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে মিসরে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি