ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক: নোবেল পুরস্কারের মর্যাদাপূর্ণ চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্ব শাখায় এ বছর জয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্সে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেমব্লি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
মেরি ই ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজিতে গবেষণা করছেন। ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিক্সের গবেষক। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কাজ করছেন।
গত বছর (২০২৪) চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয় করেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ধাপ উন্মোচনের জন্য এই সম্মাননা পান।
চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয় বিভাগে ছয় দিনে ঘোষণা করা হয় নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম। চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার ঘোষণা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে, আর শান্তিতে নোবেল পুরস্কারের নাম ঘোষণা করা হয় নরওয়ে থেকে।
সূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর রসায়নে, ৯ অক্টোবর সাহিত্যে, ১০ অক্টোবর শান্তিতে এবং ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রতিবছরের মতো এবারও ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের অর্থ, সনদ ও স্বর্ণপদক। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ধরা হয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত