ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক পদে নিয়োগে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: এবার থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে এনটিআরসিএ’র মাধ্যমে, জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার। রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসের দিন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এনটিআরসিএ’র পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য কর্মচারী পদে এতদিন পর্যন্ত পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ হয়ে আসত।
শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, এসব পদে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ দীর্ঘদিন থেকে চলছিল। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এই নিয়ম পরিবর্তন করেছে। নতুন ব্যবস্থায় পরিচালনা পর্ষদের ক্ষমতা এসব পদে নিয়োগে থাকবে না।
জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এই পদে নিয়োগের জন্য পরীক্ষা, মূল্যায়ন এবং সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর