ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে ৬০০ এসআই-সার্জেন্ট
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ঝুলে থাকা নিয়োগ জটিলতার অবসান ঘটতে যাচ্ছে—২০০৬ সালে দলীয় প্রভাবের অভিযোগে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্টকে চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল। আদালতের রায়ের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের চাকরি পুনর্বহালের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। কেন অনুমোদন হয়নি সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাতে না পারলেও, পুনর্বহালের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা চাকরি ফিরে পাওয়ার অধিকারী। সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেবে এবং সংশ্লিষ্টরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন না।
এদিকে পুলিশের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ব্যাপারেও কড়া অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে কেউ বাধা দিলে বা প্রভাব খাটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর