ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কোরআন অবমাননায় শিবিরের তীব্র ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (৫ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর নির্দেশনা। এর অবমাননা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমন কর্মকাণ্ড মুসলিম অধ্যুষিত বাংলাদেশের ধর্মীয় অনুভূতি আঘাত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
নেতারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। তবে কিছু মহল মাঝে মধ্যে এই শান্তি বিনষ্ট করে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়। সাম্প্রতিক এই ঘটনা এমন কোনো ন্যক্কারজনক ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা জরুরি।
এছাড়া তারা বলছেন, ধর্মীয় সহাবস্থান ও সামাজিক শান্তি রক্ষার জন্য কোরআন অবমাননা প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করা এবং আইন যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন। বর্তমান আইন যথেষ্ট কার্যকর নয়, তাই আরও কঠোর আইন প্রণয়ন জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য বাস্তবসম্মত নীতি প্রণয়ন ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল