ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডিমের কোনটা স্বাস্থ্যকর: সাদা না কুসুম?
মো: আবু তাহের নয়ন :ডিম আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার অন্যতম সহজলভ্য ও পুষ্টিকর উপাদান। এটি প্রোটিনের সমৃদ্ধ উৎস হিসেবে কাজ করে এবং প্রতিদিনের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা মনে করেন, ডিম একটি আদর্শ খাবার, যা শরীরের জন্য প্রয়োজনীয় বহু পুষ্টি উপাদান সরবরাহ করে।
ডিমে সাধারণত দুই-তৃতীয়াংশ সাদা অংশ এবং এক-তৃতীয়াংশ কুসুম থাকে। সাদা অংশে থাকে প্রোটিন, আর কুসুমে থাকে ফ্যাট, কোলেস্টেরল, কিছু প্রোটিন এবং ভিটামিন ও মিনারেল যেমন ভিটামিন এ, ডি, ই, কে, ফলেট, ওমেগা-৩, লুটেইন ও জিয়াজেন্থিন। অনেকেই কুসুমকে কোলেস্টেরলসমৃদ্ধ ও ক্ষতিকর মনে করেন, কিন্তু এটি মূলত স্বাস্থ্যকর ‘ভালো ফ্যাট’ সরবরাহ করে, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।
ডিমের সাদা অংশ ওজন নিয়ন্ত্রণে সহায়ক, কোলেস্টেরলমুক্ত এবং উচ্চ ক্যালরির নয়। এটি বিশেষ করে উচ্চ কোলেস্টেরল সমস্যাযুক্তদের জন্য নিরাপদ। অন্যদিকে কুসুম উচ্চ ক্যালরি হলেও সমৃদ্ধ ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী ফ্যাট সমৃদ্ধ।
সুতরাং, সাদা অংশ বা কুসুম—দুটোই শরীরের জন্য উপকারী। তবে খাওয়ার পরিমাণ ও ধরন ব্যক্তির শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। সুস্থ ব্যক্তিরা পুরো ডিম খেতে পারেন, কিন্তু বিশেষ কোনো রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)