ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
১৯তম শিক্ষক নিবন্ধনে নতুন বিজ্ঞপ্তি আসছে
নিজস্ব প্রতিবেদক: ১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
শুধু তাই নয়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান আগামীকাল সোমবার শেষ হচ্ছে। এরপর প্রধান শিক্ষকদের কাছে তথ্য পাঠানো হবে, কারা যোগদান করেছেন এবং কারা করেননি তা যাচাই করার জন্য। এই প্রক্রিয়া শেষে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শূন্যপদের তথ্য সংগ্রহের পর ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি বিভাগের জন্য পরীক্ষার ২০০ নম্বরের কাঠামো প্রস্তাব করা হয়েছে। স্কুল-কলেজ ও কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল, মাদরাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ ও ৬০ নম্বর জেনারেল নির্ধারণের প্রস্তাব আছে। তবে শিক্ষা মন্ত্রণালয় চাইছে তিন বিভাগের নম্বর প্যাটার্ন একইরকম রাখা হোক যাতে বৈষম্য সৃষ্টি না হয়।
এছাড়া, প্রথমবারের মতো প্রার্থীদের ভাইভার নম্বর অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় ভাইভার নম্বর যুক্ত করা হবে, যা শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচকভাবে বিবেচনা করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর