ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সুমুদ ফ্লোটিলা আটক: বিসিআরএসের তীব্র প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক : গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলি বাহিনী আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস)। রোববার (৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বহরে থাকা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে হবে। ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানতে হবে।”
বক্তারা বলেন, অবরুদ্ধ গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। দুই বছরেরও কম সময়ে সেখানে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ ছিল গাজাবাসীর জন্য আশার প্রতীক, কিন্তু ইসরাইলের এই পদক্ষেপ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানিয়েছে।
বিসিআরএসের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ত্রাণবাহী বহরে থাকা বিদেশি কর্মীদের আটক করার খবর আমরা গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি। জাতিসংঘের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে তাদের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।”
মানববন্ধন থেকে বক্তারা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানান, ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে এবং আটক ফ্লোটিলার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে। তারা মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকেও এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক