ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বাড়ি ভাড়া বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রত্যেকে এখন থেকে অতিরিক্ত ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে এবং রবিবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত ৩০ সেপ্টেম্বর থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, নতুন ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে। পাশাপাশি, প্রশাসনিক মন্ত্রণালয় জিও জারি করে এর চার কপি অর্থ বিভাগে পাঠাবে পৃষ্ঠাংকনের জন্য পরিপত্রে এমন নির্দেশও দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত