ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
বন্ধের দিনেও ঢাকার বায়ু দূষণের শীর্ষে
ডুয়া নিউজ : শুক্রবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত বন্ধ থাকে। এ কারণে দিনটিতে রাস্তায় যানবাহন চলাচল কমে যায়। এতোসব বন্ধের পরেও ঢাকা আজ (১৭ জানুয়ারি) বায়ু দূষণে বিশ্বে শীর্ষে অবস্থান করছে।
সকাল ১০টা ১৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৫৪৩ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২১৪ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্বিল। সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। শহরটির স্কোর ১৯৮। চতুর্থ নম্বরে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। শহরটির স্কোর ১৯০। আর বায়ু দূষণের পঞ্চম স্থানে থাকা নেপালের কাঠমুন্ডুর স্কোর ১৭৪। এই শহরের বায়ু মানুষের জন্য অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক