ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘নিজেদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে ভারত’
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের যুদ্ধংদেহী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ভারত পুনরায় হামলার চেষ্টা করে, তবে এবার তারা নিজেদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে।
রোববার (৫ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে তিনি এই পোস্টটি দেন।
খাজা আসিফ লিখেছেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য তাদের হারানো সুনাম পুনরুদ্ধারের একটি ব্যর্থ প্রচেষ্টা। ০–৬ ব্যবধানে এত বড় পরাজয়ের পর, যদি তারা আবার চেষ্টা করে, ফলাফল আল্লাহর ইচ্ছায় আগের চেয়ে আরও কঠোর হবে। ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের পর ভারতের জনমত যেমন সরকারের বিরুদ্ধে গিয়েছিল, তেমনি মোদী ও তার দলের ওপর সুনাম হারানোর চাপ তাদের বক্তব্যে স্পষ্ট।
এর আগে পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর) ভারতের বক্তব্যকে ‘উসকানিমূলক ও যুদ্ধোন্মাদ’ বলে নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাত উস্কে দেওয়ার অজুহাত খুঁজছে।
পাল্টাপাল্টি দাবি অনুযায়ী, পাকিস্তান দাবি করেছে— গত মে মাসে সীমান্ত সংঘর্ষে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফায়েল ছিল। অন্যদিকে ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান (এফ–১৬ ও জেএফ–১৭) নামিয়েছে। তবে উভয় পক্ষের দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ হাজির করা হয়নি।
আইএসপিআর সতর্ক করে বলেছে, নতুন কোনো সংঘাত শুরু হলে তা ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনবে এবং পাকিস্তান কোনোভাবেই পিছু হটবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি