ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কে রুনা খানের ফটোশুট
বিনোদন ডেস্ক: অভিনেত্রী রুনা খান আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তার নতুন একটি পোশাক এবং ‘সূর্য দেবী’ থিমের ফটোশুট নেটিজেনদের মধ্যে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
এই ফটোশুট অনুষ্ঠিত হয় সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে আয়োজিত ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’-এ। ফ্যাশন শোটি ‘আমি ঢাকা’ এবং ‘বি হিয়ার নাউ’-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গা ফ্যাশন র্যাম্পে রূপান্তরিত হয়েছিল।
রুনা খান ওই অনুষ্ঠানে ‘কর্সেট’ পোশাকে অংশ নেন এবং সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “ছি ছি মানানসই হতে হবে তো।” অন্যজন লিখেছেন, “হায়রে মানুষের রুচি! সবাইকে সবকিছু দেখানো যায় না। এই মহিলা মনে হয় খুশি।”
কিছু ব্যবহারকারী ছবিগুলো AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা তৈরি কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে রুনা খান স্পষ্ট করেছেন, ছবিগুলো আসল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া হয়নি।
রুনা খান নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করার আগে সেগুলো বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছিল। তবে নেটিজেনদের সমালোচনা বা মন্তব্যের বিষয়ে অভিনেত্রী এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী