ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ সভা
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে সচিবালয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এরপর সকাল ১০টায় তার সভাপতিত্বে শুরু হয় গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ সভা। উক্ত সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা উপস্থিত রয়েছেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের দিনজুড়ে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্ধারিত কর্মসূচি রয়েছে। সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় ‘বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা’য় অংশ নিয়ে সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় হাইটেক বা ‘সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির সভা’য় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে দুপুর ২টায় ‘দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা’ ও সবশেষ অগ্রগতি পর্যালোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য যে, আসন্ন ঈদ উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার বিষয়েও আজকের মন্ত্রিপরিষদ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত