ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) বিক্রি হচ্ছে ১৫ মার্চের ট্রেনযাত্রার টিকিট।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদযাত্রা ঘিরে আয়োজিত এক প্রস্তুতিমূলক বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই সভায় ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা ও টিকিট বিক্রির পুরো পরিকল্পনা নির্ধারণ করা হয়।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ এবং ১৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৪ মার্চ। এছাড়া ১৬ মার্চের টিকিট বিক্রি হবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারেই সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট পরবর্তীতে ফেরত বা রিফান্ড করা যাবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়