ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (৫ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (৫ মার্চ)। সপ্তাহের এই দিনে রাজধানীসহ দেশজুড়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, রাজনৈতিক দল ও নানা সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো।
প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন। দুপুর সাড়ে ১২টায় হাইটেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি। দিনের শেষ ভাগে দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তিন মন্ত্রণালয়ের মন্ত্রীর কর্মসূচি
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আজ বিকেল ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রীদের কর্মসূচি
বিকেল ৩টায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ‘জুলাই আগস্ট-২০২৪ গণ-অভ্যুত্থানে শহীদ রিকশা, ভ্যান, অটোচালকদের পরিবারবর্গ ও আহতদের আর্থিক সহযোগিতা প্রদা ‘ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১০টায় গুলশানে লেকশোর গ্র্যান্ড-এ বিশেষ সংলাপ ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া দুপুর সোয়া ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
রাজনৈতিক ও অন্যান্য কর্মসূচি
পবিত্র রমজান উপলক্ষে দুপুর ২টায় ফারস হোটেল এন্ড রিসোর্টসের সিন্ধুরপুর হলে আলেম-উলামা ও ইমাম-খতিবদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে