ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খাগড়াছড়ির অশান্তির নেপথ্যে সীমান্তপাশের দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে পাশের দেশের সঙ্গে যোগসাজশে। রবিবার দুপুরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্গাপূজার সময় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি তৈরি এবং দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা। এর মাধ্যমে ফ্যাসিস্ট দোসরের সহায়তায় দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে জেলায় অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তবে মেডিক্যাল টেস্টে এর প্রমাণ পাওয়া যায়নি। জেলা প্রশাসন ৮ দিন পর শনিবার সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন, খাগড়াছড়িতে সংঘর্ষ ও অস্থিরতায় ভারতের সংশ্লিষ্টতার সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে নয়াদিল্লি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে কোনো সত্যতা নেই এবং তারা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত