ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহারের একদিন পরই প্রশাসন ১৪৪ ধারা তুলে নিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া ১৪৪ ধারা আগামী ৫ অক্টোবর (রোববার) ভোর ৫টা থেকে প্রত্যাহার করা হবে।
একই দিন খাগড়াছড়ি সদর পৌর এলাকা ও আশপাশে জারি হওয়া ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এটি কার্যকর হবে রবিবার ভোর ৬টা থেকে।
এর আগে শুক্রবার ‘জুম্ম ছাত্র জনতা’ তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়, যা আগে ৫ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছিল।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র জনতা’। এসব কর্মসূচির মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর